Sunday, June 7, 2026
37.2 C
Kolkata

লাদাখে চিন সেনা সংঘর্ষে শহীদ বাংলার ২ বীর জওয়ান

এনবিটিভি ডেস্ক: ভারত চিন সেনা সংঘর্ষে ইতিমধ্যেই ২০ জন সেনা জওয়ানের মৃত্যুর খবর জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। সূত্রের খবর, এই তালিকায় বাংলার দুই জনের নাম রয়েছে। একজন বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার রাজেশ ওরাং ও অন্যজন আলিপুরদুয়ারের দুই ব্লকের বিন্দিপাড়ার বাসিন্দা বিপুল রায়।
অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করেই সেনাবাহিনীতে পেয়েছিলেন রাজেশ ওরাং। স্বপ্ন ছিল মাটির বাড়ি পাকা করার। পরিবারকে একটু ভালো রাখার। কিন্তু হঠাৎ করেই সব শেষ। লাদাখের গালওয়ান উপত্যাকায় চিনা বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ২০ ভারতীয় সেনা জওয়ান। তার মধ্যে রয়েছে বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার রাজেশ ওরাংয়ের নামও। মঙ্গলবার রাতেই সেনাবাহিনীর তরফে রাজেশের পরিবারকে টেলিফোনে জানানো হয়েছে এই মর্মান্তিক খবর। গ্রামের তরতাজা যুবকের এভাবে মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম। রাজেশের মা ছেলের শোকে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন।

রাজেশের ভাই জানিয়েছেন, এক সপ্তাহ আগেই রাজেশ বাড়িতে ফোন করেছিলেন। এরপর আর কোনও যোগাযোগ করতে পারেনি সে। তখনই সে জানায় লাদাখে দুর্গম এলাকায় তাঁর ডিউটি পড়েছে, সেখানে কোনও ফোনের টাওয়ার নেই। রাজেশের এক বন্ধু জানালেন, লকডাউনের আগেই রাজেশ বাড়ি আসার কথা বলেছিল। বেড়াতে যাওয়ার প্ল্যানও করেছিল সে। তারজন্য ছুটিও জোগাড় করেছিল রাজেশ, কিন্তু বাধ সাধে লকডাউন। আর বাড়িই ফেরা হল না রাজেশের। রাজেশের ভাইয়ের দাবি, তাঁর দাদা শহীদ হয়েছেন, কিন্তু ভারত যেন এর যোগ্য জবাব দেয়। পরিবারের দাবি, বুধবার রাতের মধ্যেই রাজেশের দেহ কলকাতায় নিয়ে আসা হবে বলে সেনার তরফে জানানো হয়েছে। অন্যদিকে লাদাখে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন আলিপুরদুয়ারের দুই নম্বর ব্লকের বিন্দিপাড়ার বাসিন্দা বিপুল রায়। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories