Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল গামী জাতীয় সড়কে বৃষ্টিতে রাস্তায় জল জমে বাড়ছে দুর্ভোগ

সফিকুল আলম, এনবিটিভি,মালদা: জাতীয় সড়ক হলেও বহু আগেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে ভরে গিয়েছে রাস্তা। বৃষ্টি হলে সেই গর্তে জল জমে যন্ত্রণা বাড়িয়ে দেয় চালক ও নিত্যযাত্রীদের। এমনই বেহাল অবস্থা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল গামী জাতীয় সড়কের।

শনিবার সকালে চাঁচল গামী জাতীয় সড়কে রানীকামাত গ্রামে খাদখন্দে ভরা ওই জাতীয় সড়কে এক বেসরকারি বাস আটকে যায়। যানযটের সৃষ্টি হয়। বহু কসরতের পর বাসটি উদ্ধার হয়। চরম ভোগান্তিতে পড়তে হয় বাসযাত্রীদের। স্থানীয় সূত্রের খবর, এই জাতীয় সড়কটি হরিশ্চন্দ্রপুর থেকে কনুয়া ভবানীপুর পর্যন্ত রাস্তার হাল তুলনায় ভাল থাকলেও রানীকামাত গ্রামে প্রায় একশো মিটার রাস্তা বেহাল অবস্থায় পরে রয়েছে।

স্থানীয়রা জানান গত কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা কাটছে না। বর্ষায় জল জমে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। পাথর ও পাথরগুঁড়ো গর্তে ফেলে তা ভরাট করা হলেও মাস খানেক যেতে না যেতেই সেই এক হাল। জাতীয় সড়কের এই অংশের দায়িত্বে থাকা মালদা হাইওয়ে ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিমির বরন সাহা বলেন, “ রাস্তা সংস্কারের কাজ চলছে।কিছু কিছু জায়গায় কাজও শুরু হয়েছে। তবে, সব জায়গায় কাজ তো এক সঙ্গে করা সম্ভব নয়। ধাপে ধাপে কাজ হচ্ছে। ভাল ভাবে কাজ শুরু হতে মাস খানেক লাগবে।” তবে জানানো হয়েছে, যে সব জায়গায় রাস্তা খারাপের জন্য যান চলাচলের সমস্যা হচ্ছে, সেখানে সাময়িক ভাবে রাস্তা সারিয়ে দেওয়া হচ্ছে।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories