Friday, October 23, 2026
28 C
Kolkata

হালদা নদী থেকে ৩হাজার মিটার ঘেরা জাল জব্দ:

মুহাম্মদ রাশেদুল ইসলাম:- হাটহাজারী সংবাদদাতা

হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সন্ধ্যায় উপজেলার সত্তারঘাট এলাকা থেকে নাজিরহাট পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এ সমস্ত জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রুহুম আমিন বলেন, হালদা নদীর সত্তার ঘাট এলাকা থেকে নাজিরহাট পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার জাল জব্দ করেছি।নদীর মা মাছ,ডলফিন রক্ষায় ও মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন এ পর্যন্ত প্রায় ১১৬ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। তা ছাড়া মা মাছ ও ডলফিন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদায় এ বছর অধিক পরিমাণ মা মাছ ডিম দিয়েছে যা বিগত বছরের চেয়ে কয়েকগুণ বেশি।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories