Sunday, June 7, 2026
28.6 C
Kolkata

উত্তরপ্রদেশে পুলিশের ভুল গুলিতে মুসলিম মহিলার মৃত্যু

উত্তরপ্রদেশে দুর্ঘটনাক্রমে পুলিশের চালানো গুলিতে ইশরাত জাহান নামে এক মুসলিম মহিলার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ডিসেম্বর) আলীগড় পুলিশের একজন ইন্সপেক্টরের চালানো গুলিতে ওই মহিলা গুরুতর আহত হলে তাকে  জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

কোতোয়ালী পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইন্সপেক্ট মনোজ শর্মা পাসপোর্ট ভেরিফিকেশন করার সময় তার পিস্তল থেকেই গুলি বেরিয়ে ওই মহিলা গুরুতর আহত হয়।

ঘটনার পর থেকে ওই অফিসার পলাতক। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ৫০ মিনিটে ওই মহিলা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্যে থানায় আসেন। তিনি অভিযুক্ত মনোজ শর্মার ডেস্কের সামনে দাড়িয়ে ছিলেন। ওই পুলিশকে অন্য এক পুলিশ সদ্য একটি পিস্তল দিলে সে ভুলে গুলি চালালে সেটি ওই মহিলার মাথায় লেগে এবং তিনি পড়ে যান।

নিহতের পরিবারের অভিযোগ ওই অফিসার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্যে টাকা দাবি করছিলেন। তাকে টাকার জন্যে বারবার কল করা হচ্ছিল।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories