Thursday, October 22, 2026
26 C
Kolkata

করোনাকে ছুঁড়ে ফেলবে! লখনউয়ে চলবে ক্লিনিক্যাল ট্রায়াল

এনবিটিভি ডেস্ক: লখনউয়ের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এবার করোনা প্রতিরোধে অ্যান্টিভাইরাল ওষুধ উমিফেনোভিরের ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমোদন পেল। লখনউয়ের কিং জর্জস মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স ও লখনউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলবে ক্লিনিক্যাল ট্রায়াল।

গবেষণায় উঠে এসেছে, মানব দেহে ভাইরাস প্রবেশে বাধা সৃষ্টি করে এই ওষুধ। তার সঙ্গে অনাক্রম্যতা ক্ষমতাকেও চাঙ্গা করতে পারে এই ওষুধ। মূলত ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি। চিন ও রাশিয়ায় মেলে উমিফেনোভির। অতি কম সময়ের মধ্যেই গোয়ার একটি সংস্থা এই ওষুধ উৎপাদনের প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছে এবং পরীক্ষামূলক ব্যবহারের লাইসেন্সও পেয়ে গিয়েছে।

সিএসআইআর ও সিডিআইআরের ডিরেক্টর প্রফেসর তাপস কুন্ডু জানিয়েছেন, ওষুধটির কাঁচামাল সব উপলব্ধ রয়েছে। যদি ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয় তাহলে এটি সবচেয়ে সহজলভ্য কার্যকরী ওষুধ হবে।

বিগত তিন মাস ধরেই করোনার ওষুধ নির্ণয় করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে সিএসআইআর। এর আগেও দেশে তৈরি ফ্যাভিপিরাভিরের ট্রায়ালে সিএসআইআরকে অনুমোদন দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়া। অন্যদিকে ক্যান্ডিলা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে হাত মিলিয়ে মাইকোব্যাকটিরিয়াম ডব্লিউর মূল্যায়ন চালিয়ে যাচ্ছে এই সংস্থা।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories