Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার গাইবান্ধা:

এনবিটিভি নিউজ ডেস্কঃ   গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

৮ জুন সোমবার রাত সারে ৮ টার সময় রংপুর-ঢাকা মহাসড়কে জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত আরিফুজ্জামান (২৪) গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম বাটিকামাড়ী এলাকার মোসলেম উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আরিফুজ্জামানসহ দুইজন মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ হতে গাইবান্ধার দিকে যাত্রাপথে বোয়ালিয়া এলাকায় পৌছিলে সড়ক ডিভাইডারের উল্টোপথে গমন করলে এক অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ছিটকে পড়লে আরিফুজ্জামান ঘটনাস্থলেই নিহত হয়। অপর জন গুরুতর আহত হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। গুরুতর অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত পিয়াস(১৯) পাবনা জেলার আমিনপুর থানার আফজাল হোসেনের পুত্র।
মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories