Friday, October 23, 2026
28 C
Kolkata

নাটোরে নকল ইলেকট্রিক তার কারখানার সন্ধান পেয়েছে : এনএসআই

স্টাফ রিপোর্টার নাটোরঃ-

নাটোরে নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার কারখানার সন্ধান পেয়েছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া এলাকায় এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় অভিযানে বিপুল পরিমান ইলেকট্রিক তার ও তার তৈরীর মেশিন জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘড়িয়া এলাকার একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জেআর নামে নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার তৈরী করে বাজারজাত করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমান তার ও তার তৈরীর মেশিন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, কারখানটি বিএসটিআইয়ের কোন অনুমোদন ছিল না। নকল তার তৈরী করে তারা বাজারজাত করে আস আসছে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories