Saturday, June 20, 2026
37.2 C
Kolkata

পাকুন্দিয়া হোসেনপুরে ব্রহ্মপুত্র নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে কারাদণ্ড ১০ জন

মোঃশামীম মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পাকুন্দিয়া হোসেনপুর ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ দণ্ডাদেশ দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলছে।
এর প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক গঠিত টাস্কফোর্সের মাধ্যমে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী স্থানে অভিযান পরিচালনা করা হয়
এসময় অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করায় ১৫ জনকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়।
পরে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৫ জনের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানসহ পুলিশ, র‌্যাব ও বিআইডব্লিউটি সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি জানান, অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories