Sunday, June 7, 2026
30.4 C
Kolkata

পাপুলের তথ্য চেয়ে দুদকের চিঠি:

পাপুলের তথ্য চেয়ে দুদকের চিঠি।

নাহিদ ভুঁইয়া

এনবিটিভি নিউজ ডেস্কঃ

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক সালাহউদ্দিনের স্বাক্ষরিত পাঠানো ওই চিঠিতে পাপুল, তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিনের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন নম্বর, আয়কর রিটার্নসহ ব্যক্তিগত সব নথিপত্র তলব করা হয়েছে।

দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য আজকে জানান, পাপুল ও তার পরিবারের সদস্যদের কাছে বিভিন্ন নথিপত্র চেয়ে অনুসন্ধান কর্মকর্তা চিঠি দিয়েছেন বলে জেনেছি। এই বিষয়ে বিস্তারিত জেনে আমরা জানাবো।

দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাপুল, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার যাবতীয় তথ্য চাওয়া হয়েছে চিঠিতে। সেই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ স্থায়ী, বর্তমান বা পরিবর্তিত ঠিকানা দিতে বলা হয়।

সূত্র জানায়, দুদক থেকে পাঠানো চিঠি পাপুলের গুলশানে আবাসিক ঠিকানা ও লক্ষ্মীপুরের স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। চিঠিতে ১৫ কর্মদিবসের মধ্যে নথিপত্র পাঠানোর জন্য বলা হয়েছে। দুদকের পাঠানো চিঠি পাপুলের স্ত্রী গ্রহণ করেন বলে জানা গেছে।

কুয়েতি আদালতে তার প্রতিষ্ঠানের পাঁচ কর্মীর দেয়া সাক্ষ্য অনুসারে জানা যায়, ‘কুয়েত আসার জন্য তারা পাপুলকে তিন হাজার কুয়েতি দিনার করে দিয়েছেন। এ ছাড়া প্রতি বছর আকামা নবায়নের জন্য তারা পাপুলকে ৩০০ দিনার প্রদান করেন।’

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার, হুন্ডি ব্যবসা ও মানবপাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

সম্প্রতি কুয়েতের বিভিন্ন গণমাধ্যম মানব ও অর্থ পাচারসহ বিভিন্ন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ এমন কয়েকশ ব্যক্তির তালিকা করেছে কুয়েত সরকার। সেই তালিকা ধরেই বিতর্কিত শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দা বিভাগ। সেই অভিযানেই গত ৬ জুন গ্রেপ্তার হন এমপি পাপুল।

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories