Saturday, July 25, 2026
33 C
Kolkata

বরিশাল বিআরটিসি ডিপো থেকে নিলামের অতিরিক্ত মালামাল নেয়ার অভিযোগ:

পারভেজ হোসেন,
এনবিটিভি নিউজ ডেস্কঃ
বিআরটিসি বরিশাল ডিপোতে চলাচলের অযোগ্য পুরনো বাস ও যন্ত্রাংশ নিলামের মাল বুঝিয়ে দেয়ার আড়ালে ঠিকাদারকে অতিরিক্ত মালামাল দেয়ার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিপোর এক কর্মচারী জানায়, শনিবার (০৪ জুলাই) অনেকটা চুপিসারে ঠিকাদার এছাহাক এন্টার প্রাইজকে ১০টি পুরনো বাস ও যন্ত্রাংশ বুঝিয়ে দেয়ার ফাঁকে অতিরিক্ত হিসেবে অন্যান্য পুরনো বাসের যন্ত্রাংশ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ঠিকাদারের লোকজনকে অতিরিক্ত মালামাল নেয়ার সুযোগ করে দিতে ডিপোর ম্যানেজার সহ দায়িত্বপ্রাপ্তরাও কৌশলে অফিসের বাইরে ছিলেন। যদিও বরিশাল ডিপো ম্যানেজার এই অভিযোগ অস্বীকার করেছেন।

গত ৮ জুন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন সারাদেশের ডিপোগুলোতে রক্ষিত অযোগ্য ঘোষিত নিলামকৃত ২৫টি বাস সংশ্লিস্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আদেশ জারী করে। এর মধ্যে বরিশাল ডিপোতে ১০টি অযোগ্য বাস রয়েছে। ওই কার্যাদেশ বলে গতকাল শনিবার ঠিকাদারী প্রতিষ্ঠান এছাহাক এন্টারপ্রাইজের লোকজন ট্রাক নিয়ে নিলামকৃত বাসের মালামাল নিতে আসে।

নিয়মানুযায়ী নিলামকৃত মালামাল বুঝিয়ে দেয়ার জন্য একটি কমিটি গঠন এবং তাদের উপস্থিতিতে ঠিকাদারকে মালামাল দেয়ার কথা। কিন্তু শনিবার সকাল থেকে ডিপো ম্যানেজার সহ পদস্থ কর্তারা কৌশলে কর্মস্থলের বাইরে থেকে তাদের নির্দেশনা অনুযায়ী ঠিকাদারকে অতিরিক্ত মালামাল নিতে সহায়তা করেন বলে জানিয়েছেন ডিপোর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা। দিনভর ঠিকাদারী প্রতিষ্ঠান এছাহাক এন্টারপ্রাইজের পক্ষে হায়দার আলী নামে এক ব্যক্তি উপস্থিত থেকে তার কর্মীদের দিয়ে ডিপোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যন্ত্রাংশ ট্রাক বোঝাই করেন। কিন্তু কি যন্ত্রাংশ বা কোন গাড়ির যন্ত্রাংশ কতটুকু নিচ্ছেন তা দেখার কেউ ছিলো না। উল্টো ডিপো ম্যানেজারের অনুগত কর্মচারীরা দ্রুত মালামাল নিয়ে সটকে পড়তে বলেন ঠিকাদারের লোকজনকে।

Hot this week

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

Topics

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Related Articles

Popular Categories