Friday, July 24, 2026
26.8 C
Kolkata

বিজেপিতে কেউ উপরে উঠলে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয় : সুকান্ত মজুমদার

আমাদের দলের বড় সমস্য হলো কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয়। এটা বন্ধ না করলে, আমাদের সাফল্য আসবে না বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

 বাংলা এসে বিজেপির ১৫ জনের নির্বাচনী কমিটি বেছে নেন অমিত শাহ। সূত্র জানায়, কমিটিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, রাহুল সিনহার সঙ্গে থাকতে পারেন অমিত মালব্য়, মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দ, আশা লকড়া, জ্যোর্তিময় মাহাত ও দীপক বর্মনও

জানা যায়, অমিত শাহর নির্দেশ বাস্তবায়নেই এই বৈঠক করে বঙ্গ বিজেপি। বৈঠকে অনুপম হাজরার অপসারণের প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমাদের দলের প্রথম এবং শেষ কথা হল শৃঙ্খলা। সেটা না মানলে কি হয় তা গতকাল রাতে দেখেছেন ।‌ তাই এটা মেনে চলতে হবে’। 

এর আগে, গতকাল মঙ্গলবার অমিত শাহ, জেপি নাড্ডা ফিরতেই  বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় অনুপম হাজরাকে।  গত কয়েকদিন ধরেই রীতিমতো ‘বেসুরো’ হয়ে উঠেছিলেন তিনি। স্রেফ রাজ্য নেতৃত্বের সমালোচনা নয়, বোলপুরে তৃণমূলের ধরনা মঞ্চের সামনেও চলে গিয়েছিলেন। বারবার দলের বিরুদ্ধে মুখ খোলার জন্যই  অপসারণের সিদ্ধান্ত। 

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories