Saturday, July 25, 2026
26.6 C
Kolkata

ব্রিটিশ আদালতের নিষেধাজ্ঞাতেও সৌদী আরবের কাছে অস্ত্র বিক্রি করছে লন্ডনঃ

এনবিটিভি নিউজ ডেস্কঃ

ব্রিটিশ আদালত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণার রায় দেয়ার পরেও দেশটির সরকার রিয়াদের কাছে অস্ত্র সরবরাহ চলমান রেখেছে। সৌদি আরব ব্রিটেন থেকে পাওয়া অস্ত্র দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে- এমন তথ্য নিশ্চিত হওয়ার পর ব্রিটিশ আদালত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে।
সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি করা বেআইনি বলে ব্রিটেনের জনপ্রিয় পত্রিকা দৈনিক গার্ডিয়ান গত ২১ জুন এক প্রতিবেদনে জানিয়েছে। তার পাশাপাশি সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যেসব বেসামরিক নাগরিক হত্যা করছে তার জন্য মন্ত্রীদের অভিযুক্ত করেছে ওই আদালত। ব্রিটিশ আদালত সেই সময় দেশটির সরকারকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য কোনো নতুন লাইসেন্স ইস্যু না করার নির্দেশনা দিয়েছিল। নতুন কোন লাইসেন্স ইস্যু না করার নির্দেশনা সত্ত্বেও অস্ত্র রফতানি অব্যাহত রয়েছে সৌদি আরবে।
সৌদি আরবের কাছে জঙ্গি বিমানের নানা উপকরণ এবং বিমান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম লন্ডন সরবরাহ করছে। সৌদি তে অস্ত্র বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক কোম্পানি ‘বিএই সিস্টেমস’ এ ২০১৯ সালের রিপোর্টে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories