Friday, July 24, 2026
26 C
Kolkata

ভারতীয় সেনার ওপর হামলা চিনা শীর্ষ সেনাকর্তার নির্দেশেই, বলছে মার্কিন রিপোর্ট

এনবিটিভি ডেস্ক: গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যায় চিন ও ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই ঘটনায় এক কর্নেল সহ ২০ ভারতীয় জওয়ান নিহত হন। পাশাপাশি চিনের তরফেও বহু হতাহতের খবর পাওয়া যায়। তবে নিহত ও আহতের সংখ্যা আজও প্রকাশ করেনি চিন প্রশাসন।

এরমধ্যেই এক মার্কিন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার উপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিল এক শীর্ষ চিনা জেনারেল। মার্কিন গোয়েন্দার মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন, ভারতীয় জওয়নাদের উপর নৃশংস হামলার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিলেন চিনের ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের প্রধান জেনারেল ঝাও জঙ্গপি। যিনি চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এর বর্ষীয়ান আধিকারিক।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতকে শিক্ষা দিতেই হামলা চালিয়েছিল চিনা সেনা। উল্লেখ্য এতদিন হামলার ঘটনার যাবতীয় দায় ভারতের ঘাড়েই চাপাচ্ছিল চিন। কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট সামনে আসতেই সর্ষের মধ্যে ভুত বেড়িয়ে পড়ল। আরও জানা যাচ্ছে, জেনারেল ঝাও জঙ্গপি উদ্বেগ প্রকাশ করছিলেন শক্তিধর রাষ্ট্রগুলির কাছে চিন ইদানিং দুর্বল বলে বিবেচিত হচ্ছে। সেটা যদি না হয় তার জন্যই ভারত সীমান্তে মোতায়েন চিনা বাহিনীকে হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে এর ফল পুরোপুরি উল্টো হয়ে যায়। চিনের আক্রমণের পরই ভারতে চিনবিরোধী আক্রোশ বেড়ে যায়। যার প্রভাব সরাসরি বাণিজ্যে পড়তে শুরু করেছে।

অপরদিকে আমেরিকা, জাপান সহ বহু ইউরোপীয় দেশ ভারতের পাশে দাঁড়িয়ে যায়। ওই মার্কিন রিপোর্টে এও বলা হয়েছে, চিন যা চেয়েছিল, সেটার বিপরীত হয়েছে। এটা চিনের জয় নয়। এখন প্রশ্ন উঠছে, এই নির্দেশ সম্পর্কে কি আদৌ জানতেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিং?

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories