Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

মল, রেস্তোরাঁয় রাম মন্দিরের প্রতিরুপ স্থাপন করতে হবে ইন্দোরে

মল, রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে  রাম মন্দিরের প্রতিরুপ স্থাপন করার জন্য চিঠি দিয়েছেন ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব।

১৫-২১ জানুয়ারীর মধ্যে রাম মন্দিরের প্রতিরূপ স্থাপনের জন্য ইন্দোরের সমস্ত দোকানদার এবং মল প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।

সোমবার (৮ জানুয়ারী) কাউন্সিলের সভার পরে একটি মিডিয়া ব্রিফিংয়ের সময় মেয়র হুমকি দিয়ে বলেন, যারা সহযোগিতা করতে ইচ্ছুক নয় তারা ইন্দোরের নাগরিকদের পরিণতির মুখোমুখি হবে। এটা রাম ও রাম রাজ্যের জন্য।

তিনি আরও বলেন, ২৫ ডিসেম্বর থেকে শহরের অনেক জায়গায় সান্তা ক্লজের মূর্তি এবং ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। যদি তা বসাতে আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে রাম মন্দিরের প্রতিরূপ বসাতে কোনো আপত্তি থাকার কথা নয়।

হুমকির সুরে, ভার্গব আরও বলেন, “রামের ভক্তিতে ভরা এই উৎসবে যদি কেউ কোনও কারণ ছাড়াই অসহযোগিতা প্রদর্শন করে, তবে ইন্দোরের নাগরিকরা কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা জানে এবং তারা একটি শিক্ষা দেবে।”

মেয়রের মতে, “রাম মন্দিরের পবিত্রকরণ রাম রাজ্যের দিকে কাজ” এবং তিনি মনে করেননি যে এতে কারও আপত্তি থাকা উচিত।

২২ জানুয়ারী রাম মন্দির উদ্বোধন হওয়ার কথা আছে।

মন্দিরটির স্থানে আগে বাবরি মসজিদ ছিল যেটি ১৯৯২ সালে ৬ ডিসেম্বর হিন্দুত্ববাদীরা ভেঙ্গে ফেলেছিল।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories