Thursday, October 22, 2026
32 C
Kolkata

যশোরে ভাইয়ের হাতে ভাই খুন:

মো সোহাগ
যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাইয়ের হাতে কাজী নজরুল ইসলাম(৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। নিহত কাজী নজরুল ইসলাম ওই গ্রামের মৃত কাজী আব্দুল গনির ছেলে।

নিহতের পুত্র কাজী মনিরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধ ছিল তার ছোট চাচা কাজী আব্দুর রাজ্জাকের। আজ বাড়ি সামনে রাস্তার উপর তার বাবার সাথে ছোট চাচার কথা কাটাকাটি হয়। এ সময় আব্দুর রাজ্জাক ধারালো দা দিয়ে তার পিতার ঘাড়ে কোপ দেয়। কাজী নজরুল ইসলামকে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে।

Hot this week

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

Related Articles

Popular Categories