Saturday, July 25, 2026
32 C
Kolkata

রাম মন্দির উদ্বোধনে থাকবে না কংগ্রেস

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল কংগ্রেস।

নির্বাচনে ফায়দা লুটতে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনৈতিক প্রকল্প বানিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের দেশের লাখ-লাখ মানুষ ভগবান রামের আরাধনা করেন। ধর্ম একেবারেই ব্যক্তিগত বিষয়। কিন্তু, অযোধ্যায় মন্দিরের বিষয়টিকে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রকল্পে পরিণত করে ফেলেছে আরএসএস এবং বিজেপি। নির্বাচনী ফায়দা লুটতে অসম্পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন করছেন বিজেপি এবং আরএসএস নেতারা।’

ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘২০১৯ সালে সুপ্রিম কোর্টের রায় এবং ভগবান রামকে শ্রদ্ধা করা লাখ-লাখ মানুষের ভাবাবেগকে শ্রদ্ধা করে সম্মানজনকভাবে (রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার) আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী।

কংগ্রেস এই আমন্ত্রণ প্রত্যাখান করায় তাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছে গেরুয়া শিবির।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী কংগ্রেসের উদ্দেশ্যে বলেন, ‘বেচারারা আর কোথায় যাবে? ওরা নিজেদের কথার জালে নিজেদের জালেই ফেঁসে যাচ্ছে। কেন ওদের কথায় গুরুত্ব দিচ্ছেন? ওরা যদি না যায়, তাহলে নিজেরাই অনুশোচনা করবে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories