Monday, June 8, 2026
41.2 C
Kolkata

রেড জোন হিসাবে সাধারণ ছুটি ঘোষিত ১০ জেলায় কক্সবাজার নেই।

 

খোরশেদ মাহমুদ
টেকনাফ, প্রতিনিধি, এনবিটিনিউজ।

করোনা ভাইরাস সংক্রামণ এলাকা হিসাবে কক্সবাজার জেলা সারাদেশের ৬৪ টি জেলার মধ্যে চতুর্থতে অবস্থানে রয়েছে। কক্সবাজারে গত ২১ জুন পর্যন্ত করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীর সংখ্যা ২০৪৭ জন। গত ৬ জুন হতে কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা, চকরিয়া পৌরসভা, উখিয়া উপজেলার ৩ টি ইউনিয়নের আংশিক ও টেকনাফ পৌরসভার আংশিক এলাকাকে রেড জোন ঘোষনা করা হয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের অতি ঝুঁকিতে থাকায় রেড জোন হিসেবে চিহ্নিত দেশের ১০ জেলার ২৭ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ১০ টি জেলার মধ্যে কক্সবাজার জেলার নাম নেই। আশংকাজনকভাবে করোনা ভাইরাস সংক্রামিত হওয়ার পরও এ ১০ জেলার মধ্যে কক্সবাজার জেলার নাম কেন নেই তা কক্সবাজার জেলাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি করেছে।

রোববার ২১ জুন মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরকে অতি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করেছে। এ ১০টি জেলার ২৭টি রেড জোন এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, রেড জোন ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। এই ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া রেড জোন ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।

সাধারণ ছুটি চলাকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির বাইরে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

আদেশ অনুযায়ী এসব এলাকায় ২১ জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি থাকবে। কোন কোন রেড জোনে কোন ২১ দিন সাধারণ ছুটি থাকবে আদেশে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

Hot this week

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

৬৬১ কোটির সরকারি তহবিল তছরুপের অভিযোগ, একাধিক শহরে সিবিআইয়ের তল্লাশি!

দেশে এবার একের পর এক আর্থিক অনিয়মের ঘটনা সামনে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

Topics

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Related Articles

Popular Categories