Friday, October 23, 2026
27 C
Kolkata

সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা:

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি এনবিটিভি

চট্টগ্রামের, সীতাকুণ্ডের ভাটেরখীল এলাকায় গলায় ফাঁস দিয়ে একটি মেয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে।
জানা গেছে, ঘরের সিলিং এর সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম ও পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েটি দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন। সকালে মেয়েটির মা এবং বাবা উভয় তাদের বাড়ির পাশে একটি জমিতে চাষাবাদে করার কাজে কর্মরত ছিলেন। হঠাৎ কেন কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা আমরা এখনো জানিনা।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি এবং ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আমরা যতটুকু শুনেছি মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories