Saturday, July 25, 2026
33 C
Kolkata

সুশান্ত-অঙ্কিতার মিষ্টি রসায়ন ভিডিও ভাইরাল

আজাহার উদ্দিন,এনবিটিভি: ‘পবিত্র রিস্তা’ জি টিভির একটি অন্যতম সুপারহিট ধারাবাহিক। পাঁচ বছর ধরে চলা এই ধারাবাহিকে একটি নতুন জুটি প্রথমবারের জন্য ছোটপর্দায় দর্শকদের সামনে আসলেও পরে এভারগ্রীন যুগলের তকমা সহজেই ছিনিয়ে নেয়। কথা হচ্ছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে কে নিয়ে। এই ধারাবাহিকের পথ ধরেই উভয়ের প্রেমের যাত্রা শুরু হয়। শুটিংয়ের সেটে প্রথমদিকে দুজনের তুমুল ঝামেলা হয় কিন্তু পরবর্তীতে সেই দ্বন্দ্ব প্রেমের রূপ নেয় এবং তারা হয়ে ওঠেন একে অন্যের পরিপূরক।

অভিনেতা সুশান্ত সিং রাজপুত আজ বেশ কয়েকদিন হল পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তার আত্মহত্যার রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তার স্মৃতিচারণায় নানান ছবি ও ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে, তারই মধ্যে উঠে এল আরও এক উল্লেখযোগ্য ভিডিও যেখানে সুশান্ত এবং অঙ্কিতার এক অসাধারণ কেমিস্ট্রি ধরা পড়েছে। দৃশ্যটি ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের একটি সিন যেখানে একটি রোমান্টিক ডায়লগ বলতে দেখা গেল সুশান্তকে মাত্র কিছু সেকেন্ডের এই ভিডিও মুহুর্তেই হয়ে যায় ভাইরাল।

রিল লাইফের প্রেম কখন রিয়েল লাইফে বদলে যায় তা বোধহয় তারাও টের পাননি। উভয়ের মাখোমাখো রসায়ন দারুন উপভোগ করেছিলেন দর্শকেরা। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও উভয়ের মধুর সম্পর্ক দিনকে দিন আরো গাঢ় হতে শুরু করে। এর মাঝেই বলিউড ইন্ডাস্ট্রির ডাক পান সুশান্ত, বদলে যায় তার জীবন। বি-টাউনে প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে পরিচয় পান তিনি। কিন্তু এরপর থেকেই বদলে যেতে থাকে তাদের সম্পর্কের রসায়ন। এক সময় মনমালিন্যের জেরে উভয়ের সম্পর্ক বিচ্ছেদ ঘটে তবে পরবর্তীতে মন গলে উভয়েরই এবং একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

Related Articles

Popular Categories