Saturday, July 25, 2026
26.2 C
Kolkata

স্ত্রীর সামনেই মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির, পরে উদ্ধার দেহ

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, পাথরপ্রতিমা: বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়েই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিষ্ণুপদ সাঁতরা (৬৮)। স্ত্রীর সামনেই তাঁকে কুমিরে টেনে নিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার সকালেই ওই এলাকা থেকে কিছুটা দূরে বৃদ্ধের মৃতদেহ পাওয়া গেল। পুরো ঘটনায় শোকের ছায়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দরিদ্র মৎস্যজীবী স্ত্রীকে সঙ্গে নিয়েই প্রতিদিন স্থানীয় জগদ্দল নদীতে মাছ ধরতে যান বৃদ্ধ বিষ্ণুপদ সাঁতরা। স্ত্রী পারেই থাকেন, বৃদ্ধ মাঝনদীতে নৌকো নিয়ে জাল ফেলেন। বুধবারও জাল টানার সময় আচমকা একটি কুমির আক্রমণ করেন বিষ্ণুপদবাবুকে। তাঁকে টেনে নিয়ে সমুদ্রের দিকে চলে যায় কুমিরটি। স্ত্রীর চিৎকারে অন্যান্য মৎস্যজীবী ও আশেপাশের মানুষজন জড়ো হলেও উদ্ধার করা সম্ভব হয়নি বৃদ্ধকে। এরপর খবর যায় পাথরপ্রতিমা থানায়। খবর যায় স্থানীয় বিডিও অফিসেও। তবে সন্ধ্যে পর্যন্ত পুলিশ, বিডিও অফিস ও বনদফতরের কর্মীরা নদীতে তন্ন তন্ন করে খুঁজেও ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার সকালে মৎস্যজীবীরাই ওই এলাকা থেকে কিছুটা দূরে নদীর পারে দেহটি দেখতে পান। পাথরপ্রতিমা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

উল্লেখ্য, আমফানের পর এই নিয়ে কুমিরের আক্রমণে দ্বিতীয় মৃত্যুর ঘটনা। সুন্দরবনের বেশ কয়েকটি এলাকায় নদী বাঁধ ভাঙায় গ্রামেও ঢুকে পড়ছে কুমির। ফলে দিন দিন আতঙ্ক বাড়ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি বাঘের আক্রমণেও মৃত্যুর ঘটনা সামনে এসেছে বিগত কয়েকদিনে।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories