Monday, June 8, 2026
41.2 C
Kolkata

২১ জুলাইয়ের শহিদ সমাবেশ নিয়ে আজ দলীয় বৈঠক তৃণমূল নেত্রীর

এনবিটিভি ডেস্ক: এবছর করোনা আবহে ২১শে জুলাইয়ের সভা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। এই পরিস্থিতিতে কী করণীয় সেটা নিয়ে আলোচনা করতে শুক্রবার ভিডিও বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের সমস্ত বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতিদের এই বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেই তৃণমূল সূত্রে খবর।

জানা গিয়েছে, চলতি বছর ২১-শে জুলাই কলকাতায় জনসভা হবে না। করোনার জেরে এখনও রাজনৈতিক জমায়েত ও বড় মাপের কর্মসূচিতে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ধর্মতলায় ২১-শে জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশ করা সম্ভব নয়। কিন্তু ওই দিনটি কীভাবে পালণ করা যায় সেটা নিয়েই আলোচনা করতে এদিনের ভিডিও বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বৈঠকের শেষে নির্দিষ্ট কর্মসূচির রূপরেখাওও ঘোষণা করতে পারেন তিনি।

করোনা পরিস্থিতির জন্য বদল আসছে রাজনৈতিক দলগুলির কর্মকাণ্ড। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বিজেপি ইতিমধ্যেই বেশ কয়েকটি ভার্চুয়াল জনসভা করেছে। রাজ্যের শাসকদল করোনা সংক্রমণের শুরু থেকেই কোনও বড় কর্মসূচি নেয়নি এখনও পর্যন্ত। কিন্তু ধীরে ধীরে লকডাউন শিথিল হয়েছে অনেকটাই। এবার রাজনৈতিক কর্মসূচির রূপরেখা কী হবে সেটা নিয়ে ভাবতে হবে।

তৃণমূল সূত্রের খবর, ২১-শে জুলাই ছাড়াও আগামী দিনে কীভাবে দলের অন্যান্য কর্মসূচিগুলি পালণ করা হবে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হবে এদিনের বৈঠকে। আলোচনায় উঠে আসতে পারে ভার্চুয়াল জনসভার বিকল্প কোনও ভাবনা। পাশাপাশি আমফানের ত্রাণ নিয়ে জেলায় জেলায় তৈরি হয়েছে ক্ষোভ। এই বিষয়েও তৃণমূল নেত্রী কোনও বার্তা দিতে পারেন দলীয় বিধায়ক ও সাংসদদের। সবমিলিয়ে এদিনের ভিডিও বৈঠক শাসকদলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

Hot this week

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

৬৬১ কোটির সরকারি তহবিল তছরুপের অভিযোগ, একাধিক শহরে সিবিআইয়ের তল্লাশি!

দেশে এবার একের পর এক আর্থিক অনিয়মের ঘটনা সামনে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

Topics

বিজয় মিছিলে গুলিতে মহিলার মৃত্যু, বিহারের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত

২০১৮ সালের বর্ষবরণ উৎসবে ক্ষমতার দম্ভে ফাঁকা গুলি ছুঁড়ে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Related Articles

Popular Categories