Monday, June 8, 2026
41.2 C
Kolkata

রাজ্যের ১৫ টি ট্রেন বেসরকারিকরণ হতে পারে, দেখে নিন তালিকা

এনবিটিভি ডেস্ক: ২০২৩ সালের মধ্যে গোটা দেশের ১৫১টি ট্রেন বেসরকারি সংস্থাগুলির হাতে তুলে দিতে সিদ্ধান্ত নিয়েছে নীতি আয়োগ। তাতে সায় দিয়েছে রেলমন্ত্রকও। সূত্রের খবর, এরমধ্যে ১৫টি ট্রেন এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে চলাচল করে।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক সমীক্ষায় বেশ কয়েকটি বেসরকারি সংস্থা এই ট্রেনগুলি চালানোর আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যেই। তবে আগামী সপ্তাহেই দরপত্র ডাকার কাজ শুরু করবে রেলমন্ত্রক। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে ১৫টি ট্রেনের মধ্যে হাওড়া থেকে ১০টি, শিয়ালদা থেকে ১টি ও আসানসোল থেকে ২টি রয়েছে।

ট্রেনগুলির এই বেসরকারিকরণের বিরুদ্ধে শুক্রবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে রেলের ১০টি ইউনিয়ন। এরমধ্যে রেলওয়ে ড্রাইভার্স অ্যাসোসিয়েশন, ইএমআরইউ-র মতো সংগঠন রয়েছে। শুক্রবার বেলা একটায় শিয়ালদা ডিআরএম বিল্ডিংয়ে বিক্ষোভ প্রদর্শন হবে। ইউনিয়নগুলির দাবি, বেসরকারি হাতে যাওয়া ট্রেনগুলির জন্য ধীরগতির অন্তত শ’খানেক ট্রেন বসিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়াও ওই ট্রেনগুলি ছাড়ার ১৫ মিনিট আগে ও পরে অন্য কোনও ট্রেন না ছাড়ার সিদ্ধান্তও নিয়েছে রেল। ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষের দাবি, ‘বেসরকারি ট্রেনকে জায়গা করে দিতে সরকারি ট্রেনকে ক্রমেই পিছনের সারিতে ঠেলে দেওয়ার যাবতীয় পরিকল্পনা সেরে ফেলা হয়েছে। সে কারণে টিকিটের চাহিদা ১৫০ শতাংশের কাছাকাছি হওয়া সত্ত্বেও ট্রেন তুলে দিয়ে বেসরকারি সংস্থাকে সেখানে ঢুকতে সাহায্য করা হচ্ছে’।

লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর প্রশ্ন, যখন দেশের মানুষ আর্থিক সংকটে, তখন রেলের মতো সুলভ ও সুবিধাজনক পরিবহণ বেসরকারি হাতে গেলে ভাড়া কি আর সাধারণ মানুষের আয়ত্তে থাকবে? এবার দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন ট্রেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য দরপত্র ডাকা হচ্ছে।

শিয়ালদা-গুয়াহাটি
আসানসোল-পুরী
আসানসোল-সুরাট
হাওড়া-রাঁচি (ভায়া পুরুলিয়া)
হাওড়া-রাঁচি (ভায়া আসানসোল)
হাওড়া-পুনে
হাওড়া-সেকেন্দ্রাবাদ
হাওড়া-বেঙ্গালুরু
হাওড়া-মুম্বই
হাওড়া-চেন্নাই
হাওড়া-ভাগলপুর
হাওড়া-পুরী (২টি ট্রেন)
হাওড়া-আনন্দবিহার টার্মিনাল
হাওড়া-বারাণসী (ভায়া পাটনা)
হাওড়া-নিউ বঙ্গাইগাঁও

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories