Saturday, September 5, 2026
28 C
Kolkata

একটাকায় ভরপেট খাবার চাঁচলে, স্বস্তি পেল রোগীর পরিজনেরা

লকডাউনে শহরে বন্ধ হোটেল! হাসপাতালে আসা রোগীর পরিজনদের কার্যত অনাহারেই কাটত। এই সমস‍্যা দেখে এক মানবিক উদ‍্যোগ চাঁচলের সংস্থা “যুবশক্তির”। 

লকডাউনে রোগীর পরিজনদের একটাকায় ভরপেট খাওয়ানোর উদ‍্যোগ নিল যুবকরা।শুক্রবার দুপুরে মাল‍দহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বটগাছের নীচে শিবির করা হয়। সামাজিক দূরত্ব বিধি মেনে লাইন করে দেওয়া হল একটাকা বিনিময়ে খাবার। পাতে ছিল ভাত,সয়াবিন,ঝোল সহ ডিম ও পাপড় ভাজা। এছাড়াও ছিল বিশুদ্ধ পানীয় জলের ব‍্যবস্থাও।

এদিন চাঁচলের যুব শক্তি নামক একটি হোয়াটস‍্যাপ গ্রুপের উদ‍্যোগে এই কর্মসূচি গ্রহন করা হয় বলে জানা গেছে।

গ্রূপের বাবু সরকার, রকি, জামাল, সিদ্ধার্থ, জ‍্যাকি, সয়েল, রিন্টু সহ একদল সদস‍্য ভ‍্যানে করে খাবার নিয়ে পৌঁছে যায় চাঁচল হাসপাতালে। রোগীর সাথে তাদের পরিজনেরা নিজেরাই এসে লাইন দিয়ে দূপুরের খাবার সংগ্রহ করে।

খাওয়ার খেয়ে রোগীর পরিজন তথা হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা ভরতকুমার দাস বলেন,কাল থেকে হাসপাতালের বাইরে রয়েছি।স্ত্রী খুব অসুস্থ।হাসপাতাল থেকে রোগীর খাওয়ার জুটলেও বাইরে তাকে আধপেটে থাকতে হচ্ছিল বলে জানালেন তিনি।দুপুরের খাওয়ার পেয়ে খুশি তিনি।

গ্রুপের সদস‍্য ইমরান খান বলেন,আমাদের গ্রূপে কেউ ব‍্যবসায়ী,চাকুরীজীবি,ও ছাত্ররাও রয়েছে।সবাই ঐক্যবদ্ধ হয়ে চাঁদা তুলেই এক কর্মসূচি গ্রহন করতে সক্ষম হয়েছি।

আপাতত শুক্রবার থেকে শুরু হলেও রাজ‍্য সরকার যতদিন লকডাউন ঘোষনা করেছেন ততদিন এই ভরপেট খাওয়ার চলবে।এদিন প্রায় দেড়শো জনকে খাওয়ার দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে।তবে রোজ প্রস্তুত খাদ‍্যের তালিকা বদল হবে বলে জানিয়েছে যুব শক্তি গ্রুপ। সঙ্কনজনক মুহুর্তে তাদের এমন মানবিক উদ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ লায়েক আলি জার্দারি,মহকুমা শাসক সঞ্জয় পাল সহ গোটা চাঁচলবাসী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories