Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

১১ বছরের কন্যা কে মারধর করার অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে, প্রতিবাদে সরব এলাকার মানুষ

এনবিটিভি ডেস্ক: ১১ বছরের এক কন্যাকে মারধর করার অভিযোগ উঠল ধানবাদের এক দম্পতির বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলের ধ্রুবডাঙাল এলাকায়। জানা গিয়েছে, লকডাউনের আগে এই ধ্রুবডাঙাল এলাকার ওই কন্যার বাবা ও মা এর কাছ থেকে ঝাড়খণ্ডের ধানবাদের এক পরিচিত দম্পতি তাদের বাড়ি নিয়ে গিয়েছিল। ওই কন্যার বাবা ও মা এর অভিযোগ তাদের মেয়েকে মারধর করেছে ওই দম্পতি। এদিন ওই কন্যা ধ্রুবডাঙাল এলাকায় ফিরে আসার পর দেখা যায় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই কন্যার বাবা ও মা এবং প্রতিবেশীদের অভিযোগ হিরাপুর থানার পুলিশ কে এই বিষয়টি জানাতে গেলে দুর্ব্যবহার করেছেন। যদিও এই ঘটনা নিয়ে ওয়ার্ড সভাপতি রাকেশ সিং পুলিশের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories