Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য, খুলছে চিড়িয়াখানা, ইকো ট্যুরিজম সেন্টার, জাতীয় উদ্যান

এনবিটিভি ডেস্ক,১৭ই সেপ্টেম্বর: রাজ্যে সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে আনলক ৪। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সবকিছু। রাজ্য সরকার ঘোষনা করেছেন ২৩শে অক্টোবর থেকে রাজ্যে দর্শকদের জন্য খুলে যাচ্ছে ইকো ট্যুরিজম সেন্টার, জাতীয় উদ্যান। শুধু তাই নয় আগামী ২রা অক্টোবর থেকে রাজ্যের সমস্ত জাদুঘর খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। রাজ্যে ১৭ই মার্চ করোনার কথা মাথায় রেখে লকডাউনে বন্ধ করা হয়। কিন্তু আস্তে আস্তে দর্শকদের এবং খাদ্য প্রেমীদের কথা মাথায় রেখে জাদুঘর ,পার্ক থেকে শুরু করে রেস্তোরাঁ সবকিছুই নির্দিষ্ট নিয়মবিধি মেনে নতুন করে খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, “করোনার আদর্শ নিয়ম বিধি মেনেই চিড়িয়াখানা, জাতীয় উদ্যান খুলে দেওয়া হচ্ছে। ১৫ দিন পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তার পর পরবর্তী সিদ্ধান্ত।” এক্ষেত্রে কিছু নির্দেশিকা জারি করা হবে। যেমন অনলাইনে টিকিট কাটা , যাত্রীদের মধ্যে নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখতে হবে, মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories