Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ছেলের বিয়ে সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু মা সহ আত্মীয় এবং গাড়ি চালকের

উজ্জ্বল দাস, আসানসোলঃ খুশির বিয়ে বাড়ি পরিণত হলো কান্নার বাড়িতে। সিউড়ির দুবরাজপুর থেকে বিয়ে বাড়ি হয়ে ফেরার পথে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি মহালক্ষী পিঠের সামনে ৬০ নম্বর জাতীয় সড়কের মধ্যে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরের মা মৃদুলা দাস (৪২) সহ ভ্যান চালক সুদীপ বারুই (৩২) এবং আত্মীয় সিদ্ধার্থ রায়ের (৩৫)। এই দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং সাত জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে জানা যায় যে রবিবার সকালে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত খোট্টাডিহি কোলিয়ারি ৬০ নম্বর জাতীয় সড়কের সামনে ঘন কুয়াশা ও বৃষ্টির জেরে মারুতি ভ্যানটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে মারুতি গাড়িতে থাকা আহতদের দূর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। পরে তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের অনুমান কুয়াশা ও বৃষ্টির জেরে এই দুর্ঘটনা।

বীরভূম জেলার সিউড়ির দুবরাজপুরে ছেলের বিয়ে সেরে মারুতি ভ্যান করে দশ জন এক সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর বিডিও অফিস সংলগ্ন কর্মকারপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময়ই দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার ফলে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা এবং রূপনারায়পুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories