Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দরকার নেই মোদি সরকারের দেওয়া নিরাপত্তা, বললেন উত্তরবঙ্গের ৩ বিজেপি বিধায়ক

নিউজ ডেস্ক : প্রায় সব পরাজিত বিজেপি প্রার্থীদের থেকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে স্বরাস্ট্র মন্ত্রক। শাসক দল তৃণমূল কংগ্রেসকে নারাজ করতে না চাওয়া সহ বিভিন্ন কারণে কেন্দ্রের দেওয়া নিরাপত্তা ত্যাগ করেছেন বহু বিজেপি বিধায়ক। এবার সেই কাতারে নাম লেখালেন উত্তর বঙ্গের ৩ বিজেপি বিধায়ক। যদিও দিলীপ ঘোষ বলেছিলেন, উত্তর বঙ্গে তৃণমূলের সন্ত্রাসের কারণে সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা নেবেন সব বিজেপি বিধায়ক। তবে এই নিরাপত্তা ত্যাগের বিষয়টিতে তারা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তবে এর পিছনে অন্য কারণ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।

শিলিগুড়ির বিধায়ক জানান, স্কুটিতে ঘোরাফেরা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এদিকে মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ (Anandamay Barman) ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা যে এলাকার বিধায়ক। সেখানকার অধিকাংশ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া। নিরাপত্তা নিয়ে সেই এলাকায় গেলে বাসিন্দারা ভয় পাবেন। তাঁরা সমস্যার কথা জানাতেই ভয় পাবেন। সেই কারণেই নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। ইতিমধ্যেই নিরাপত্তা ছেড়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণ দীর্ঘদিন ধরেই বিজেপিতে রয়েছেন। এর আগেও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে জয়লাভ করেননি। এবারই প্রথম জয়ের স্বাদ পেলেন তিনি। শিলিগুড়ির বিধায়ক দীর্ঘ প্রায় ৩০ বছর সিপিএমের অংশ ছিলেন। অশোক ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। একুশের নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেন তিনি। এবারের নির্বাচনে অশোক ভট্টাচার্যকে পরাজিত করে শিলিগুড়ি আসনে জয়ী হন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories