Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ফের রাশিয়ার কালো তালিকায় আরও ৫ টি দেশ

ফের কালো তালিকাভুক্ত দেশের তালিকা আরও লম্বা করল রাশিয়া। নতুন করে আরও ৫ টি দেশের নাম এই তালিকাভুক্ত করেছে রুশ।উক্ত দেশ গুলি হল দেশগুলো হল, ডেনমার্ক, স্লোভাকিয়া, গ্রিস, স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়া।

উল্লেখ্য, মস্কোর কূটনৈতিক ও কনস্যুলার মিশনের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য এবং রাশিয়ান কোম্পানি ও নাগরিকদের প্রতি শত্রুতার জন্য দেশগুলোকে কালো তালিকা নিযুক্ত করা হয়েছে বলেই খবর।
তবে এর আগে আমেরিকা, ব্রিটেন, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান এবং দক্ষিণ কোরিয়া-সহ প্রায় দুই ডজন দেশের নাম কালো তালিকায় রাখা হয়েছিল।

কালো তালিকায় থাকা দেশগুলোর রাষ্ট্রদূতদের মস্কোয় চলাফেরা সীমাবদ্ধ করার পাশাপাশি এ দেশগুলোর নাগরিকদেরও রাশিয়ায় ভ্রমণ সীমাবদ্ধ করা হয়েছিল। এবার ইউক্রেনে হামলার দরুন দেশটির ওপর আরোপিত পশ্চিমা বিশ্বের নিষোজ্ঞার জবাবে অ-বন্ধুসুলভ দেশের তালিকা তৈরি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে খবর, অ- বন্ধুসুলভ দেশের অন্তর্ভুক্ত দেশগুলোর কূটনৈতিক মিশন ও কনস্যুলার মিশনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত দেশগুলোর দূতাবাসে কতজন থাকবে তাও রাশিয়া নির্ধারণ করে দিয়েছে।

জানা গেছে, রাশিয়ায় অবস্থিত দেশগুলির দূতাবাসে গ্রিস ৩৪ জন কর্মচারী রাখতে পারবে। ডেনমার্ক ও স্লোভাকিয়া রাখতে পারবে যথাক্রমে ২০ ও ১৬ জন। ক্রেমলিনের এক ডিক্রিতে উল্লেখ করা হয়েছে যে, স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া তাদের কূটনৈতিক মিশন এবং দূতাবাসের জন্য রাশিয়া থেকে নতুন কর্মচারী নিয়োগ করতে পারবে না। এ দিকে গ্রিসের বিদেশমন্ত্রক জানায়, আট গ্রিক কূটনীতিককে ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করেছে মস্কো। গ্রিক রাষ্ট্র দূত একাতেরিনি নাসিকাকেও তলব করেছে ক্রেমলিন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories