Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

৫ বছরের মেয়াদ শেষ আসানসোল পুরনিগমের

এনবিটিভি, আসানসোল: ৫ বছরের মেয়াদ শেষ হলো আসানসোল পুরনিগমের। মেয়াদ শেষের আগে ভোট না হওয়ায় বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে আসানসোল পুরনিগমে বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটার বসানোর বিঞ্জপ্তি জারি করা হয়। বৃহস্পতিবার দুপুরে সেই বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটারের চেয়ারপার্সেন বা প্রশাসক হিসাবে দায়িত্ব নিলেন পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি।

বোর্ড অফ এডমিনিস্ট্রেটারে আরো ৮ জন সদস্য রয়েছেন। প্রথমে এদিন জিতেন্দ্র তেওয়ারি সরকারি কাগজে স্বাক্ষর করে প্রশাসকের দায়িত্ব বুঝে নেন। পরে একে একে অমরনাথ চট্টোপাধ্যায়, পূর্ণ শশী রায়, অঞ্জনা শর্মা, মির হাসিম, দিব্যেন্দু ভগৎ, শ্যাম সোরেন ও অশোক রুদ্র বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটারের সদস্য হিসাবে দায়িত্ব নেন। পরে অভিজিৎ ঘটক এসে দায়িত্বভার বুঝে নেন।

তবে ভোট না করে পুরো নিগমের দায়িত্ব নিয়েছেন কেন এ ব্যাপারে প্রশ্ন করলে জিতেন্দ্র তেওয়ারি বলেন, করোনা ভাইরাস ও তার জেরে লক ডাউনের কারণে পুর নির্বাচন করা যায় নি। সেই কারনে পুর আইন মেনে রাজ্য সরকার পুরনিগমের দায়িত্ব ৯ সদস্যের বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটারকে দায়িত্ব দিয়েছে। পুর বোর্ড না থাকলেও, পুরবাসীদের কোন সমস্যা হবেনা । তারা সব পুর পরিসেবা আগে যেমন পেয়ে এসেছেন, আগামী দিনেও পাবেন। তিনি আরো বলেন, সামনেই শারদ উৎসব আসছে। করোনা আবহে এই শারদ উৎসবে কি কি পদক্ষেপ নিতে হবে, তারজন্য আগামী কাল শুক্রবার দুপুর তিনটের সময় একটি বৈঠক করা হবে। সেই বৈঠকে পুর ইঞ্জিনীয়ার সহ সব দপ্তরের আধিকারিকরা থাকবেন। তিনি আরো বলেন, পুরনিগমের ১০ টি বোরো আছে। বোর্ড অফ এ্যাডমিনিস্ট্রেটারের অধীনে বোরো কমিটিগুলিকে আরো সক্রিয় করা হবে। বোরো চেয়ারম্যানদের হিসাবে এতদিন যারা ছিলেন, তাদেরকে এখন কি করতে হবে, তা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। জিতেন্দ্র তেওয়ারির দাবি, গত ৫ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল পুরনিগম এলাকায় যা উন্নয়ন করা হয়েছে, তাতে যখনই ভোট না কেন তৃনমুল কংগ্রেস ক্ষমতায় আসবে।
এদিন বেলা বারোটার সময় জিতেন্দ্র তেওয়ারির পুরনিগমে আসার কথা ছিলো। কিন্তু, তার অনেক আগে থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা পুরনিগমে চলে আসেন। ব্যান্ড পার্টি, তাসা সহ তারা উৎসবে মেতে উঠেন। সবুজ আবীর খেলা হয়। জিতেন্দ্র তেওয়ারি আসার সঙ্গে সঙ্গে তাকে ফুল ও মালা দিয়ে স্বাগত জানানো হয়। ছিলেন কাউন্সিলর কল্যান দাসগুপ্ত, প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম, বুম্বা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories