Tuesday, October 27, 2026
27 C
Kolkata

অসম পুলিশের ৫৯৭ টি এস আই পদে লিখিত পরীক্ষা আগামী ২২ নভেম্বর

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): অসম পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিযুক্তির লিখিত পরীক্ষা আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজ্যের পুলিশ নিয়োগ পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকালে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে ১৫ মিনিটের মধ্যে এস আই পদে আয়োজিত পরীক্ষা বাতিল করা হয়। এবার সম্পুর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার সাথে এই পরীক্ষা হবে বলে আশ্বস্ত করেছে বোর্ড। এ সংক্রান্ত বিস্তৃত বিবরণ শীঘ্রই প্রকাশ করা হবে। শীঘ্রই প্রত্যেক প্রার্থী এডমিট কার্ড বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এস আই পদের লিখিত পরীক্ষার নম্বর হবে ১০০। ১০০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নাম্বার হবে ১। ভুল হলে উত্তরে কাটা যাবে ০.৫ নম্বর।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories