Tuesday, October 27, 2026
29 C
Kolkata

হাইলাকান্দিতে ভাইয়ের হাতে খুন ভাই

এনভিটিভি ডেস্ক জামিল হোসেন (আসাম): বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন । হাইলাকান্দি সদর থানা এলাকার উজানকোপা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। খুন হয় ৩৫ বছরের এক যুবক। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, পরিবারের দুই ভাইয়ের মধ্যে কোন এক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। একসময় তা বড় ধরনের ঝগড়ায় পরিনত হয় ।আর এতে রাগের মাথায় একসময় বড় ভাই দা দিয়ে ছোট ভাইয়ের উপর আক্রমণ করে। ধারালো দায়ের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিয়াজ উদ্দিনের। খবর পেয়ে দলবল নিয়ে হাজির হন হাইলাকান্দি সদর থানার ওসি প্রনবকুমার শইকিয়া। সঙ্গে ছিলেন সরসপুর পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই মতিলাল সিংহ। ঘাতককে আটক করে পুলিশ। তার সঙ্গে মৃতদেহ হাইলাকান্দি এস কে রায় হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।

Hot this week

SIR বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা, বাংলায় ভোটারদের নাম বাদ দেওয়ার দায় ঝেড়ে সিইও দফতরের দিকে আঙুল কমিশনের!

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

Related Articles

Popular Categories