Sunday, June 21, 2026
31.1 C
Kolkata

সোমবার থেকে অসমে অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম) : বিভিন্ন দাবির ভিত্তিতে আগামী সোমবার থেকে অসমে অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ থাকবে । বিভিন্ন দাবির ভিত্তিতে সারা অসম মটর পরিবহন সংস্থা পাঁচ অক্টোবর থেকে চাকা বন্ধের ডাক দিয়েছে। অসম মটর পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ দাস জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে সরকার দ্বারা জারিকৃত লকডাউনের সময় আমাদের ট্যাক্স রেহাই দিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বার বার আহ্বান জানিয়েছিলাম । কারন, যেহেতু ৫০% যাত্রী বহন এর কথা বলা হয়েছিল তাই আমাদেরকেও ৫০% কর রেহাই দেবার দাবি জানিয়েছিলাম। গত ছমাস গাড়ি বন্ধ ছিল তবু ও আমরা বীমার টাকা শোধ করেছি। তাই আমাদের ও বীমার সময় ছমাস বাড়ানোর দাবি জানিয়েছি। তাছাড়া প্রদীপ দাস আরও বলেন, যেখানে – সেখানে টোলগেট বসিয়ে যাত্রীবাহী গাড়ি মালিকদের উপর হ্যামারিং করা হচ্ছে। এইসব টোলগেটের মাধ্যমে চরম অরাজকতা চলছে। তার অভিযোগ, গুয়াহাটি থেকে চারিয়ালিতে যেতে হলে ১৩৫ টাকা করে নেওয়া হয়। অন্য জেলা থেকে আগত যাত্রীবাহী গাড়ি থেকে ৫৩৫ টাকা করে নেয় টোলগেট কর্তৃপক্ষ। এ কেমন বিচার? প্রশ্ন তুলে সারা অসম মটর পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ দাস আরও জানান, ৫০% যাত্রী বহন এর যেমন অনুমতি দেওয়া হয়েছে, তেমনই যাত্রী ভাড়া ৫০% বেশি নেওয়ার অনুমতি দিতে হবে। এইসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে একটি স্মারকপত্র পরিবহন কমিশনারকে দেওয়া হয়েছে। যদি এই দাবি মানা না হয় তাহলে সোমবার থেকে চাকা বন্ধ রাখতে বাধ্য হব।

Hot this week

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Topics

Related Articles

Popular Categories