Tuesday, June 23, 2026
31.7 C
Kolkata

শিবানীর পরিবারের খোঁজ বাড়িতে উপস্থিত হলেন এমএসএফের কর্মকর্তারা

এনবিটিভি ডেস্ক: আজ উত্তর করিমগঞ্জ বিধানসভার লঙ্গাই জিপির আম্বরখানা গ্ৰামে শিবানী নমঃশূদ্রের পরিবারের খোঁজ নিতে শিবানীর বাড়িতে উপস্থিত হন মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জনাব দাহার উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন এমএসএফের করিমগঞ্জ জেলা সভাপতি হুসাইন মুহাম্মদ পারভেজ, জেলা কমিটির কার্যকরী সভাপতি হাফেজ আলি হুসাইন সহ এমএসএফের বিশিষ্ট নেতৃবৃন্দ। উনারা শিবানীর পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে উনারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয় বলেন যে অতিসত্বর এই ঘটনার সাথে জড়িত দোষীদের গ্ৰেফতার করে স্পেশাল কোর্ট বসিয়ে এক মাসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে দোষীদের ফাঁসি দেওয়া হোক। এবং সরকারের পক্ষ থেকে এই হতদরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করার দাবি জানান। উল্লেখ্য যে গত কয়েক দিন আগে উত্তর করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত লঙ্গাই জিপির আম্বরখানা গ্ৰামের অসহায় দরিদ্র দিনমজুর শৈলেন নমঃশূদ্রের ১৮ বছরের মেয়ে শিবানী নমঃশূদ্রকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করার পর স্থানীয় লঙ্গাই নদীতে ফেলে দেওয়া হয়েছিল। পরে ফকিরাবাজারের মধ্যবর্তী স্থানের লঙ্গাই নদীতে থেকে লাশটিকে উদ্ধার করা হয়েছে।

Hot this week

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

ডিমের বদলে এবার থেকে স্কুল পড়ুয়াদের দেওয়া হবে সয়াবিন! মিড-ডে মিলের খাবার সরবরাহের দায়িত্বে ইসকন

স্কুলপড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।...

শুধু ডিম খেলেই পুষ্টি হয়, মিড ডে মিল নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক

রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেছেন, “শুধু ডিম খেলেই...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

Topics

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

চুরি আটকাতে পকেটবিহীন ইউনিফর্ম! রাম মন্দিরে নতুন নিয়ম

রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় দেশজুড়ে হইচই...

হলদিয়া বন্দরেও চলবে পাসপোর্ট-ভিসা চেকিং! কেন্দ্রের নতুন উদ্যোগ

এবার হলদিয়া বন্দরেও অভিবাসন চেকপোস্ট বা পরীক্ষাকেন্দ্র তৈরি করছে...

Related Articles

Popular Categories