Tuesday, June 23, 2026
31.7 C
Kolkata

স্ত্রীর হাতে খুন স্বামী

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): স্বামীর খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী৷ ঘটনাটি ঘটে সুনাই থানা এলাকার ধনীহরি দ্বিতীয় খন্ডে৷ সকালে রহস্যজনক ভাবে ধনীহরি দ্বিতীয় খন্ডের বাসিন্দা ৪০ বছরের নুরুল হক বড়ভূঁইয়ার তার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার করেন তার পরিবারের লোকেরা৷ নুরুল হকের শরীরে রক্ত দেখে তাদের সন্দেহ জাগে খুন করে ফাঁসিতে ঝুলানো হয়েছে ৷ নুরুল হকের ভাই রিয়াজুল হোসেন সহ অন্যান্যরা নুরুলের স্ত্রীকে চাপ দিলে সে জানায় জ্বালানো কাট দিয়ে মারতে গিয়ে বিপত্তি ঘটে৷ এদিকে নুরুলের পুত্র জানায় সকালে প্রথমে তার মা তাকে ডেকে বলেন তার বাবা ওনজিছির দিকে গিয়েছেন ডেকে নিয়ে আসতে ছেলে সেখানে গিয়ে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসলে মা আবার বলেন দৌড়ে গিয়ে তার ছোট কাকাকে ডেকে নিয়ে আসতে কেননা তার বাবা ফাঁস লাগিয়ে মরতে দড়ি হাতে নিয়ে ঘুরছেন৷ সে তার ছোট কাকা রিয়াজুল ইসলাম কে বাড়িতে নিয়ে এসে ঘরে ঢুকলে দেখতে পায় তার বাবা ঝুলন্ত অবস্থায় রয়েছে ঘটনাটি ছড়িয়ে পড়তে একে একে জমায়েত হন এলাকাবাসী ৷ নুরুল এর স্ত্রী নীলিমা বেগম কে চাপ দিলে মারপিটের ঘটনাকে স্বীকার করে খবর দেওয়া হয় সোনাই পুলিশে, বেলা দুটো নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠায় পুলিশ৷ ঘটনার বিবরণ তুলে ধরে নুরুলের ছোট ভাই রিয়াজুল হোসেন নুরুলের স্ত্রীকে অভিযুক্ত করে একটি এফআইআর দায়ের করেন ৷ ঘটনাটি ঘিরে সমগ্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ নুরুল হক পেশায় রাজমিস্ত্রি ছিলেন৷ নুরুলের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে ৷ পুলিশ নীলিমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Hot this week

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

ডিমের বদলে এবার থেকে স্কুল পড়ুয়াদের দেওয়া হবে সয়াবিন! মিড-ডে মিলের খাবার সরবরাহের দায়িত্বে ইসকন

স্কুলপড়ুয়াদের মিড-ডে মিল প্রকল্পে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।...

শুধু ডিম খেলেই পুষ্টি হয়, মিড ডে মিল নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রীর মন্তব্যে তীব্র বিতর্ক

রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেছেন, “শুধু ডিম খেলেই...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

Topics

গোমূত্রে চিকুনগুনিয়া সমাধান? আইআইটি রুরকির গবেষণায় চাঞ্চল্যকর দাবি

আইআইটি রুরকির গবেষকরা এক চাঞ্চল্যকর দাবি করে সাড়া ফেলে...

RSS-এর শিশু প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলতেই পুলিশি হেফাজত! রাজস্থানে এক যুবককে আটক করায় প্রশ্নের মুখে প্রশাসন

রাজস্থানের ঝুনঝুনু জেলায় আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) নিয়ে একটি...

যোগ দিবসের অনুষ্ঠানে ম্যাট বিতরণ ঘিরে হাতাহাতি! উত্তরপ্রদেশের অনুষ্ঠানে বিশৃঙ্খলার ছবি ভাইরাল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশের মিরাটে আয়োজিত একটি অনুষ্ঠানে...

চুরি আটকাতে পকেটবিহীন ইউনিফর্ম! রাম মন্দিরে নতুন নিয়ম

রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় দেশজুড়ে হইচই...

হলদিয়া বন্দরেও চলবে পাসপোর্ট-ভিসা চেকিং! কেন্দ্রের নতুন উদ্যোগ

এবার হলদিয়া বন্দরেও অভিবাসন চেকপোস্ট বা পরীক্ষাকেন্দ্র তৈরি করছে...

Related Articles

Popular Categories