Monday, June 22, 2026
29.9 C
Kolkata

আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করল লিবিয়া

এবার ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে লিবিয়া। এর আগে কাতার এবং কুয়েতও এই পদ প্রত্যাখ্যান করেছে।

এরপর লিবিয়াকে এই পদ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার এ সংক্রান্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তারা বলেছে, আরব লীগের সভাপতির দায়িত্ব নেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। কিন্তু ফিলিস্তিন তা গ্রহণে অস্বীকৃতি জানালে পর্যায়ক্রমে কাতার, কুয়েত ও লিবিয়াকে এই লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়।

ঘটনা শুরু হয় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়কে কেন্দ্র করে। দখলদারদের সঙ্গে ওই দুই আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনের স্বশাসিত সরকার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

ফিলিস্তিনের অস্বীকৃতির জের ধরে এ পর্যন্ত আরও তিনটি দেশ আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করে।

Hot this week

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Topics

Related Articles

Popular Categories