Friday, October 23, 2026
31 C
Kolkata

বরাক তথা অসমের চতুর্দিকে মানুষের মুখে, অন্তরে একটি বিপ্লবিকণ্ঠ, যার নাম আমছু

পাথারকান্দি,১২ অক্টোবর, জামিল হোসেন: আমছু একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। যে সংগঠনের প্রত্যেক কর্মী নিজ স্বার্থে কিছু করে না। সব সময় তারা সমাজের নীরিহ মানুষ তথা গরীব দরদী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠা এক বিপ্লবী কণ্ঠ হিসেবে পরিচিতি। সেই সংগঠনে তরুণ কর্মিবৃন্দ প্রত্যেকদিন জেলার আনাচে কানাচে সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে। সেই কাজের একটি অংশ দেখা গেলো ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত টুকেরবাজার আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা পেক্ষাগৃহে। এক সাধারণ সভার মাধ্যমে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা (আমছু)-র এক আঞ্চলিক কমিটি গঠন করা হয় সেই প্রতিষ্ঠানে।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মাওলানা বাহারউদ্দিন ও সাধারণ সম্পাদক হিসাবে ২ জন যথাক্রমে- মোঃ এনামুল হক ও ফয়জুল করিম সহ আমছু-র একটি শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আমছু-র সাধারণ সম্পাদক কাজী ছাদিক আখতার, বিশিষ্ট শিক্ষাবিদ তথা আনোয়ারুল উলুম, সিনিয়র মাদ্রাসার শিক্ষক ডঃ রয়ছুল হক, করিমগঞ্জ জেলা আমছু-র সভাপতি মাওলানা বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার, জেলা আমছু-র উপদেষ্টা তথা বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক আছহাব উদ্দিন তালুকদার, উপদেষ্টা মাওলানা মনিরুল ইসলাম, সহ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি আবু মোহাম্মদ আব্দুল্লাহ মহাশয়, উপদেষ্টা আবু সুফিয়ান আনোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা এ টি এম ছাদিক আহমেদ ও রতন দাস সহ বিশিষ্টজনেরা।
জামিল হোসেন, এনবি টিভি।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories