Tuesday, October 27, 2026
28 C
Kolkata

বর্ধমান শহরে জিটি রোডে রাস্তা বেহাল দশা, নজর নেই পৌরসভার

এনবিটিভি ডেস্ক, পূর্ব বর্ধমান : বর্ধমান পৌরসভার পান্থশালার সামনে জিটি রোডে রাস্তার বেহাল দশা। দীর্ঘ কয়েক মাস ধরে এই রাস্তা বেহাল দশা। রাস্তার মাঝখানে বড় খাল হয়ে পড়ে রয়েছে, প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েছেন বাইক আরোহী থেকে শুরু করে টোটো রিক্সা চালক এবং সাইকেলচালকরা। বর্ধমান পৌরসভার সামনে থাকলেও কোনো রকম হেলদোল নেই বর্ধমান পৌরসভার, বেশ কয়েকবার ওখানকার পৌরসভাকে জানিয়েছিলেন ওখানকার হকাররা এবং দুর্ঘটনা বারবার ঘটছে বলে কিছু রাবীস রাস্তার মধ্যে ওইখান থেকে ভরাট করে দিয়েছেন তারা যাতে দুর্ঘটনা না হয়। পৌরসভা কবে করবে না করবে সেদিকে তো ওরকমই দেখা মিলছে না পৌর কর্তৃপক্ষের । এক হকার বন্ধু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো পথশিশু প্রকল্প শুরু করেছেন তবে বর্ধমান শহরে এই জনবহুল রাস্তায় কেন বেহাল হয়ে পড়ে রয়েছে? কেন পথশ্রী প্রকল্পের আওতায় নেই? কেন রাস্তা সংস্কার করছেনা পৌরসভা? রাস্তায় পথচলতি এক সাধারন নাগরিক বলেছেন আমি কয়েকদিন ধরেই দেখছি এই রাস্তার বেহাল দশায় পড়ে রয়েছে। বর্ধমান পৌরসভার এদিকে নজর দেওয়ার জন্য তিনিও আবেদন করেছেন এবং PWD আধিকারিক বৃন্দ দের কাছে অনুরোধ করেছেন যাতে অবিলম্বে রাস্তাটি সংস্কার করা হয়। এতে দুর্ঘটনা থেকে কিছুটা স্বস্তি পাবে বর্ধমান শহরের মানুষ থেকে শুরু করে পথচলতি মানুষ।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories