Monday, June 22, 2026
29.1 C
Kolkata

ফের দামোদর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি

এনবিটিভি ডেস্ক: দামোদর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি বাড়লো। দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর গেট ভেঙে এই বিপত্তি। ‌জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে। সেচ দফতরের আধিকারিকরা জরুরি ভিত্তিতে গেট মেরামতির উদ্যোগ নিচ্ছেন।বছর তিনেক আগে ঠিক একইভাবে দামোদর ব্যারাজের এক নম্বর লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল, সেই সময় দিন চার লেগেছিল গেটের মেরামতির কাজ শেষ করতে, গেট মেরামতির কাজ চলাকালীন ব্যাপক জল সংকট তৈরী হয়েছিল শহর দুর্গাপুরে। এইদিকে শনিবার সকালে দামোদর ব্যারাজের ৩১নম্বর গেট ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সকাল থেকে কৌতুহলী মানুষের ভিড় জমে যায় দামোদর ব্যারাজে, যে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, যানজট তৈরী হয় দামোদর ব্যারাজে রোডে।

দুর্গাপুর ব্যারেজের লকগেট আগে কেন মেরামত করা হল না প্রশ্ন তুললেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, অযথা রাজনীতি করে লাভ নেই পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুরের বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের। জল অপচয় করবেন না বার্তা দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তির।

Hot this week

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Topics

Related Articles

Popular Categories