Sunday, June 21, 2026
35.1 C
Kolkata

সংবর্ধনা মঞ্চেই তৃণমূলকে বিঁধলেন বিজেপি রাজ্যসভার সভানেত্রী অগ্নিমিত্রা পাল

এনবিটিভি ডেস্ক: রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পথেই খনি অঞ্চলের শহর রানীগঞ্জ মোড়ে, সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে হাজির হলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্যসভার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি প্রথম রাজ্যসভার সভানেত্রী পদ পাওয়ার পরই জেলা সফরে বিজেপি মহিলা মোর্চা সদস্যদের নিয়ে বৈঠক কর্মসূচির মাঝে এই সম্বর্ধনা কর্মসূচিতে হাজির হয়ে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক দলকে কটাক্ষের সুরে বাঁধেন। তার কথায় আমি এখানে ভূমি কন্যা, সারা রাজ্যের জন্য ভালো কিছু করব এই উদ্দেশ্য রয়েছে আমার, মহিলাদের সুরক্ষা ফিরিয়ে আনবো বলে জানানোর সাথেই, তিনি এদিন দাবি করেন ২০২১ এ যখন সরকার গড়া হবে তখন চেঞ্জটা আপনারা দেখতে পাবেন। আমাদের সময় যখন সরকার চলবে তখন বিচার হবে সাধারণ মানুষের পক্ষে, পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করব না, বাংলাকে সোনার বাংলা তে পরিনত করব। এই দাবী করার সাথেই তিনি আরও দাবি করেন, দুর্গাপুর ব্যারেজের বেহাল দশার জন্য দায়ী রাজ্য সরকার, তার কথায় প্রতিটি জায়গায় রাজ্যের শাসক দল কাটমানি নিতেই ব্যাস্ত। তিনি উদাহরণ টেনে বলেন বাঁকুড়ার জল ট্যাংকি তার জলজ্যান্ত উদাহরণ , জল টাংকির নির্মাণের কিছুদিন পরেই হুড়মুড়িয়ে পড়ে, তা শাসকদলের কারণেই বলেই দাবি তার।

এছাড়াও তিনি তীর্যক মন্তব্য করে জানান, এই সরকার বাংলার মানুষকে কি কাজ দিয়েছে একটা কাজের কথা বলুন, শুধুমাত্র ত্রিফলা লাইট তাও অবশ্য ভাইপোর কোম্পানি লাগিয়েছে, তা ছাড়া আর কিছু হয়েছে। তার কথায় রাজ্যের সর্বত্র বড় সব ইন্ডাস্ট্রি আনতে হবে ছোট-বড় কল-কারখানা করতে হবে তবেই মানুষ কাজ পাবে, মানুষের হাতে আজ টাকা নেই, এছাড়াও তিনি জানান কি দরকার ছিল টাটাকে এখান থেকে ভাগিয়ে দেওয়ার, শিক্ষাব্যবস্থা আজ তলানীতে ঠেকেছে। পেছোন দরজা দিয়ে রিকুটমেন্ট হচ্ছে। প্যারা টিচার থেকে অন্য সকল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন দিতে পারছে না, অথচ ক্লাব সংগঠন পুজো কমিটিকে কাড়িকাড়ি টাকা দিচ্ছে রাজ্য সরকার বলেই দাবি করার সাথেই, তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে জানান আপনাকে আপনার ভাড়া করা যে মানুষটি আছে মিস্টার পিকে, আপনাকে যতই যা কিছু বলুন, বাংলার মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে উনি আর সরকার গড়ছেন না বলেই দাবি করেন তিনি।

রবিবারের এই বিশেষ কর্মসূচিতে হাজির থাকতে দেখা যায় বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, মন্ডল সভাপতি রাজেশ মন্ডল, জেলা সাধারণ সম্পাদক শ্রীদ্বীপ চক্রবর্তী, বিধানসভার কনভেনার মদন ত্রিবেদী, দেব কুমার বোস, আশা শর্মা, নমিতা সাউ, শতাব্দি চ্যাটার্জী প্রমূখ।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories