Sunday, June 21, 2026
37.9 C
Kolkata

বাঁশখালীর পুকুরিয়াতে কুৃয়াকাটা হুজুরের মাহফিলে তৌহিদী জনতার ঢল

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

গত ৩১ অক্টোবর রোজ শনিবার বাঁশখালীর পুকুরিয়াতে ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায়। আয়োজিত মাহফিলে তৌহিদী জনতার উপচে পড়া ভিড় চোখে পড়ার মত। অালহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার ও হাফেজ মাওলানা আইয়ুব এর যৌথ পরিচালনায় এবং বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাড়া জাগানো বক্তা,জননন্দিত ওয়ায়েজ আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী ( কুৃয়াকাটা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী,চট্টগ্রাম ওমর গণি এম ই এস কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান, অধ্যাপক ডক্টর আঃ ফঃ ম খালেদ হোসেন, চট্টগ্রাম জামিয়া জিরির পরিচালক মাওলানা খোবাইব,জামিয়া জিরির সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন অাল মাহমুদ,হাফেজ মাওলানা নুর আহমদ,মাওলানা জিয়াউল হক নোমানী, মাওলানা নুরুল আমিন, মুুফতি মুহিউদ্দীন সাহেব। পুকুরিয়া ইসলাম প্রচার সংস্থার প্রথম মাহফিলে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর সর্বপ্রথম পুকুরিয়াতে আগমন ঘটেছে।

বাদ জোহর বৃষ্টি হলেও বাদ আছর থেকে ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকে।।কুৃযাকাটা হুজুরের অাাগমনের সংবাদে মাগরিবের আগেই মাহফিল স্থল ভরপুর হয়ে যায়।বাদ মাগরিব থেকে তৌহিদী জনতা সামনে বসে বয়ান শোনার জন্যে প্রতিযোগিতা শুরু করে।এশার নামাজের পূর্বেই মাঠ এবং স্কুলের তিনতলা বিশিষ্ট তিনটি ভবন ভরপুর হয়ে মাহফিলের অাশ পাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়।মাহফিলের জনস্রোত শুরু হয়েছে বাদ আছর থেকে।পুকুরিয়া ইউনিয়নের মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে তৌহিদী জনতা মাহফিলে অংশগ্রহণ করেছে।দুপুর ২ টায় বয়ান করেন আনোয়ারা খাইরিয়া মাদরাসায়, বাদ মাগরিব বয়ান করেন সাতকানিয়া কেরানি হাটের মাহফিল।দুটি মাহফিল শেষ করে রাত ১০ টায় বয়ান করেন নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে।দল মত নির্বিশেষে তৌহিদী জনতার স্রোতে পুকুরিযা ইউনিয়ন লোকে লোকারণ্য হয়ে যায়।মাহফিল ব্যবস্থাপনা কমিটিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়।আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে পুলিশের একটি ফোর্স,পাঁচ জন গ্রাম পুলিশ এবং দুইশ জন সেচ্চাসেবক।

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিল ঘিরে পুকুরিয়া ইউনিয়নে ছিল ঈদের আমেজ।এলাকার মা বোনরাও অনেক খুশি হয়েছেন তাঁর আগনে।কুৃয়াকাটা হুজুরের আগনে মুহুর্তেই যেন সর্বদলীয় ঐক্য সৃষ্টি হয়েছে।আওয়ামী লীগ বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মীরা একই কাতারে,একই স্টেইজে এবং একই সামিয়ানার নিচে বসে যেন সকল হিংসা বিদ্বেষ ভুলে গেছে।পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আসহাববুদ্দীন,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব ফরিদ আহমদ,রাজনীতিবিদ ও নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব অাবুল কালাম স্টেইজে উপস্থিত ছিলেন।জনাব খোরশেদুল আলম বলেন,সঠিক ইসলাম পালন করতে হলে তাবলীগ এবং কওমী আলেম ওলামাদের দ্বারস্থ হওয়ার বিকল্প নেই।চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামধারী সুন্নিদের ষড়যন্ত্রে স্থান পরিবর্তন করা হয়েছে।তিনি আগামী বছর চাঁদপুর স্কুল মাঠে কুৃয়াকাটা হুজুরকে দিয়ে মাহফিল করানোর ঘোষণা দিয়েছেন।মাহফিল ব্যস্থাপনা কমিটির অক্লান্ত পরিশ্রম এবং সেচ্চাসেবকদের অফুরন্ত কুরবানির বিনিময়ে বাঁশখালী পুকুরিয়নে জনতার ঢল নামে।এটা যেন ইতিহাসের ঐতিহাসিক মাহফিল।পুকুরিয়াবাসী এমন জনস্রোত এর পূর্বে আর কখনো দেখেনি বলে মনে করেন মাহফিল এন্তেজামিয়া কমিটির মনিটরিং সেল এর প্রধান মাওলানা শওকত অালী।ইসলাম প্রচার সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব রুহুল্লাহ তালুকদার বলেন,এই মাহফিল প্রতি বছর চলবে ইনশাঅাল্লাহ।

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories