Tuesday, June 16, 2026
36.8 C
Kolkata

জন সংযোগ বিএসএফের, ফ্রি মেডিকেল ক্যাম্প সেনার, ভিড় করছেন কাশ্মীরিরা

এনবিটিভি ডেস্ক: জনসংযোগ বাড়াতে নিখরচায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করল বিএসএফ। সোমবার কাশ্মীরের পুঞ্চ জেলার বেসনি এলাকায় ক্যাম্প করে তারা। এই ক্যাম্পে মেডিকেল চেক-আপের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ওষুধও সরবরাহ করা হয়। দীর্ঘদিন পর ওই এলাকায় চিকিৎসা শিবির আয়োজন করায় বিএসএফের প্রশংসা করেন স্থানীয়রা।

৩৭০ ধারা অবলুপ্ত হওয়ার পর প্রশাসনের সঙ্গে কাশ্মীরবাসীর একাংশের দূরত্ব তৈরি হয়। যার জেরে অনায়াসেই জঙ্গিরা নানা নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। জনসংযোগ বাড়িয়ে জঙ্গিদের নাগাল পেতে চাইছেন নিরাপত্তা রক্ষীরা, সেই কারণেই স্বাস্থ্য শিবির বলে সূত্রের খবর। শিবির হয়েছে করোনা স্বাস্থ্যবিধি মেনে, ভিড় করেছেন স্থানীয়রা।
রোজিয়াত নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি আমার বাবা-মায়ের সঙ্গে এসেছি। এখানকার চিকিৎসকরা যথাযথ চিকিৎসা পরামর্শ এবং ভাল ওষুধ সরবরাহ করছেন। আমি এ জন্য বিএসএফকে ধন্যবাদ জানাতে চাই।”
অন্য এক বাসিন্দা, গুশাদ খান বলেন, “ভালো চিকিৎসকরা চিকিৎসা করছেন। আমি সত্যিই আনন্দিত যে বিএসএফ এই অঞ্চলের মানুষের জন্য এখানে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।”

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories