Tuesday, June 16, 2026
36.8 C
Kolkata

জীবনতলা গুলিকাণ্ডে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী, বাকিদের খোঁজে চলছে তল্লাশি

এনবিটিভি ডেস্ক: জীবনতলা গুলিকাণ্ডে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। গতকাল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ 24 পরগনার জীবনতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জেনেছেন, গ্রামেরই কুতুবুদ্দিন শেখের বাড়িতে গাঢাকা দিয়েছিল কয়েকজন দুষ্কৃতী। কোনওভাবে জানতে পারায় কুতুবুদ্দীনের বাড়িতে চড়াও হন স্থানীয়রা। জনরোষ আছড়ে পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা, তাদের পিছু নেয় এলাকাবাসী। কুরিয়াভাঙার কাছে তাঁদের হঠাতে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা, জখম হন মাজেদ গাজি, আলমগীর গাজি ও মোসলেম মোল্লা নামে তিনজন। এঁদের একজনের পায়ে ও অন্যদের পেটে গুলি লেগেছে। তিনজনকেই ভর্তি করা হয়েছে কলকাতার পিজি হাসপাতালে। ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরই একজন হুগলির বিশাল, তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। একজনকে খুন করে টুকরো টুকরো করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories