Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

কালীপুজোয় বাজি না পোড়ানোর আবেদন মুখ্যমন্ত্রীর, আবেদন করলেন মুখ্য সচিবও

এনবিটিভি ডেস্ক: আইন করে বাজি পোড়ানো নিষিদ্ধ করতে চলেছে রাজস্থান সরকার। এবার প্রায় সেই একই পথে হাঁটতে চলেছে এ রাজ্যের সরকারও। তবে আইন করে নয়, অনুরোধ করে। কালীপুজোয় বাজি না পোড়ানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার স্বরাষ্ট্র সচিব সহ সরকারি কর্তাদের নিয়ে নবান্নে বৈঠকে বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আলোচনা হয় কালীপুজোর প্রস্তুতি নিয়ে, সিদ্ধান্ত হয় এক গুচ্ছও। ঠিক হয়েছে, দুর্গাপুজোর মতো কালীপুজোয়ও শোভাযাত্রা বের হবে না। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ।

বৈঠক শেষে রাজ্যের তরফে জানানো হয়, দুর্গাপুজোয় লোকজন রাস্তায় বের হলেও, সংক্রমণ সেভাবে ছড়ায়নি। তাই সবাই সচেতন হলে করোনা প্রতিরোধ সম্ভব। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বাজি না পোড়ানোর আবেদন করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদালত নির্দেশিত নিষিদ্ধ বাজি তো বটেই, দয়া করে কোনও বাজি পোড়াবেন না। করোনা রোগীদের ক্ষতি হবে, তাদের শরীরে বাজির ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories