Friday, October 23, 2026
31 C
Kolkata

ছত্রধর মাহাতোর স্ত্রীকে সরকারি পদ! সমালোচনার তীরে বিদ্ধ শাসক, প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের

এনবিটিভি ডেস্ক: জঙ্গলমহলের রাশ হাতে নিতে মরিয়া তৃণমূল। ছত্রধরকে দলে নেওয়ার পর এবার তাঁর স্ত্রী নিয়তি মাহাতোকে দেওয়া হল সরকারি পদ।

এক সময় জন সাধারনের কমিটির নেতা ছিলেন ছত্রধর, তাঁর স্ত্রী নিয়তি ছিলেন নেত্রী। অভিযোগ, তৃণমূল তাদের গায়ে সেঁটে দিয়েছিল মাওবাদী তকমা। একাধিক মামলায় জেলও খাটতে হয়েছিল ছত্রধরকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর ছত্রধরকে দলে নেয় তৃণমূল। ঠাঁই দেওয়া হয় রাজ্য কমিটিতে, আর নিয়তিকে করা হল শিশু সুরক্ষা কমিশনের সদস্য‌।

বিরোধীদের মতে, জঙ্গলের মাটিতে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল ছত্রধরকে খুশি করতে তাঁর স্ত্রীকে সরকারি পদ দিয়েছে। এ ব্যাপারে অবশ্য তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ধরাশায়ি হয়েছিল তৃণমূল‌, কায়েম হয় বিজেপিরাজ। এর পরেই জঙ্গলের রাশ হাতে নিতে মরিয়া হয়ে ওঠে তৃণমূল। সেই কারণেই ছত্রধরকে এই ‘ভেট’ বলে ধারণা রাজনৈতিক মহলের।

Hot this week

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Related Articles

Popular Categories