এনবিটিভি ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক কদম এগলো ভারত। এবার থেকে হোয়াটস্যাপ-এর মাধ্যমে পাঠানো যাবে টাকা। এ খবর জানিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ স্বয়ং। ইতিমধ্যেই এই লেনদেন সিস্টেম সরকারের ছাড়পত্র পেয়ে গিয়েছে। এ দেশের ১০টি আঞ্চলিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে। এই অ্যাপের মাধ্যমে ১৪০টি ব্যাংকে লেনদেন করা যাবে।
জুকারবার্গ বলেন, এখন থেকে আপনারা আত্মীয়-বন্ধুকে যত খুশি টাকা পাঠান হোয়াটস্যাপের মাধ্যমে। ঠিক যত সহজে আপনারা মেসেজ করেন, তত সহজেই। যেহেতু হোয়াটস্যাপের মাধ্যমে টাকা পাঠানো হবে, সেহেতু সুরক্ষা ও গোপনীয়তা দুইই বজায় থাকবে। তিনি জানান, টাকা লেনদেনের জন্য প্রয়োজন হবে ডেবিট কার্ড এবং এমন একটি ব্যাংক, যে ব্যাংকে রয়েছে ইউপিআই ব্যবস্থা। হোয়াটস্যাপের আপডেটেড ভার্সনেই এই সুবিধা মিলবে।


