Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় রেমিটেন্স যোদ্ধা সাবেক ছাত্র নেতা আতিকের মৃত্যু

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ ইসলামি ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী নামে এক বাংলাদেশি মারা গেছেন।

মোজাম্বিক সময় বৃহষ্পতিবার রাত ৭:৩০ মিনিটে দেশটির টেটে প্রভিন্স সেন্ট্রাল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই রেমিটেন্স যোদ্ধা। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। আতিকুর রহমানের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন ১নং ওয়ার্ড বাদালিয়া গ্রামে। তার পিতার নাম আহমদ কবির তালুকদার।

আতিকুর রহমান সিদ্দিকীর ছোট ভাই মোজাম্বিক প্রবাসী হেফাজুল ইসলাম জানান, পরিবার থেকে মা বাবা অনুরোধ করেন শেষ বারের মত ছেলের চেহারাটা দেখার জন্য লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করতে। কিন্তু করোনার এবং মোজাম্বিকের আইনি সমস্যার কারণে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছেনা দেশে লাশ পাঠানো যাবে কি যাবেন না। কিভাবে ভাইয়ের লাশটি দেশে পাঠানো যায় এই নিয়ে সব ধরণের সাহায্য সহযোগিতা চেয়েছে মোজাম্বিকে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ব্যক্তিদের কাছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories