Saturday, July 25, 2026
27 C
Kolkata

নাটোরে ভূয়া মেডিকেল রিপোর্ট ও চার্জশীট প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া(নাটোর)

প্রতিনিধিঃ নাটোরে প্রভাবিত হয়ে ভূয়া মেডিকেল রিপোর্ট দেয়া ও সেই রিপোর্টকে পূজি করে সাজানো চার্জশীট প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগি পরিবার।

আজ রবিবার সকালে নাটোর শহরের একটি মিডিয়া হাউজে সংবাদ সম্মেলনে এই অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন নলডাঙ্গা উপজেলার বাঁশিলা মধ্যপাড়া গ্রামের এক কৃষক ফরজ আলী মিনা। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৯ এপ্রিল সামান্য বিষয় নিয়ে তার প্রতিবেশি কাশেম মিনার পরিবারের লোকজন তাদের পরিবারের উপর হামলা করে দেশৗয় অস্ত্রসস্ত্র নিয়ে কুপিয়ে ও মারপিট করে ৩ জনকে রক্তাক্ত আহত করে। তারা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলে নাটোর সদর হাসপাতালে একজনকে ৪ দিন ও বাকী ২ জন ২দিন হাসপাতালে থেকে চিকিৎসা দেয়া হয়। করোনা পরিস্থিতির কারণে অসুস্থ্য অবস্থায়ী তাদের হাসপাতাল থেকে রিলিজ নিলেও বাসায় গিয়েও দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে কিছুটা সুস্থ্য।

অপরদিকে তার প্রতিপক্ষ ঘটনার দিন হাসপাতালের জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েই বাড়ি চলে যায়। এ ঘটনার দিনই ফরজ আলী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেন এর ২দিন পর মামলা করে প্রতিপক্ষ কাশেমের ভাইয়ের স্ত্রী মঞ্জুয়ারা। কিন্তু পরবর্তীতে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ প্রভাবিত হয়ে কাশেম মিনারকে মারাত্বক জখম দেখিয়ে ভ‚য়া মেডিকেল রিপোর্ট দেয় আর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়ার পরও তার ভাই ভাতিজাদের স্বাভাবিক ইনজুরি বলে রিপোর্ট প্রদান করে। এর সূত্র ধরেই মামলার আইও তাদের মামলায় সাধারণ একটি চার্জশীট প্রদান করে আর প্রতিপক্ষের কাউন্টার মামলায় ৩২৬ সহ কঠিন ধারা সংযোজন করে চার্জশীট প্রদান করে।

তিনি বলেন, এই মিথ্যা রিপোর্ট ও চার্জশীটের কারণে প্রতিপক্ষের মামলায় আদালতে হাজিরা দিতে এসে তার দুই ভাতিজা এখন কারাগারে। এদের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ও তার সন্তান পানিতে ডুবে মারা গেছে কিছুদিন হলো।
অবিলম্বে তিনি এই মিথ্যা মেডিকেল রিপোর্ট বাতিল করে পুন রিপোর্ট প্রদান ও পুনরায় মামলার তদন্ত করে মিথ্যা চার্জশীট বাতিলের দাবী করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories