Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

শুধু পরীক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ভাবছি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ রাখা শিক্ষাপ্রতিষ্ঠান এবার খুলে দেয়া হবে নাকি ছুটি আবারো বাড়ানো হবে-এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিতকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা তা আমরা ভাবছি। তবে ঘোষিত ছুটি আরও বাড়বে নাকি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে-তা আগামী শুক্রবারের মধ্যে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ) আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে পরিচালিত এক জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, ‘১৪ নভেম্বর পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। ১৫ নভেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে নাকি আরও কিছুদিন বন্ধ রাখবো তা আমরা ১৪ তারিখের আগেই জানিয়ে দেবো। তবে আমরা শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়টির উপর জোর দিচ্ছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করে তাদের পরীক্ষার ‍উপযোগী করে প্রস্তুত করা। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। শিক্ষাপ্রতিষ্ঠান কিভাবে খুলে দেয়া যায় বা আদৌ যায় কিনা তা আমরা কাল পরশুর মধ্যে জানিয়ে দেবো।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম মো. ফারুক।

এর আগে অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে নগরভিত্তিক জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মোস্তফা মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আববাস।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories