Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

রাস্তার ভিখারিনীকে ভালোবাসে বিয়ে করলেন কানপুরের এক যুবক

এই লকডাউনের মধ্যে জীবন সঙ্গিনী খুঁজে পাওয়া যথেষ্ট ঝক্কির ব্যাপার। শুধু তাই নয়, কথাতেই আছে জন্ম, মৃত্যু, বিয়ে যতক্ষণ না উপরওয়ালা চাইছেন ততক্ষণ হয় না। উত্তরপ্রদেশের এক যুবক যিনি পেশায় একজন গাড়ী চালক, এই লকডাউনের সময় তিনি রাস্তার ধারে গরীব মানুষের মুখে তুলে দিচ্ছেন খাবার। প্রতিদিন খাবার তুলে দিতে দিতে পথবাসিনী এক নারীর প্রেমে পড়েন। তার নাম নিলাম। যে একটি ব্রিজের তলায় ফুটপাতে অন্যান্য ভিক্ষুকদের সঙ্গে বসে রোজ খাবারের জন্য অপেক্ষা করতো।

অনিল, নামের এই যুবক তাকে রোজ খাবার দিতেন। এই খাবার দিতে দিতেই প্রেমের শুরু। নিলামের বাবা অনেকদিন আগেই মারা গেছেন। মা স্ট্রোকের কারণে ভুগছেন। যার জন্য তার ভাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তাই বেঁচে থাকার জন্য একটু খাবারের আশায় তিনি এই ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন। একদিন সেই দিনটি আসে, যেদিন অনিল নিজের মনের কথা কে আর মনের কোণে চেপে রাখতে পারেননি, নিলামকে তার ভালোবাসার কথাটা জানিয়েই দেয়। শুধু ভালোবাসাই নয়, এই ভালোবাসাকে বাস্তবে রূপও দিয়েছেন অনিল। লকডাউন এর সমস্ত নিয়ম মাথায় রেখে একটি ভগবান বুদ্ধের আশ্রমে চার হাত এক হয়। বিবাহসূত্রে আবদ্ধ হন অনিল এবং নিলাম।

অনেক সময় এমন খবরও দেখা যায়, পথবাসী নারীরা কামুক পুরুষের দ্বারা অত্যাচারিত হয়েছেন। অসহায় নারী কখনো মৃত্যুর পথ বেছে নিয়েছেন কিংবা কখনো লজ্জা মাথায় করে নিয়ে সমাজে কোনো রকমে টিঁকে রয়েছেন। কিন্তু অনিল নিলামকে বিয়ে করে মানবিকতার এক অসাধারণ নজির গড়ে তুলেছেন। যা সত্যিই প্রশংসনীয়। তার এই ভালোবাসাকে নিছক খেলা হিসাবে না নিয়ে রূপ দিয়েছেন বিবাহে। সমাজের চোখে নিলাম ও একটি সামাজিক জায়গা পেয়েছে। অসহায় মেয়ে বলে তাকে যে সমাজ করুণার চোখে দেখতো, আজ সে অনিল এর বিবাহিতা স্ত্রী।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories