Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ রোগী

মালদাঃ চিকিৎসারত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেল থেকে কুঞ্জলাল মণ্ডল (৭০) নামে ওই রোগী নিখোঁজ হয়ে যান। জানা গেছে, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শুক্রবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোথাবাড়ি থানার রবিরামটোলা গ্রামের বাসিন্দা কুঞ্জলাল মণ্ডল। তার সঙ্গে ছিলেন ছেলে শ্যামল মণ্ডল। বাবার জন্য আনা ওষুধের অব্যবহৃত অংশ শনিবার বিকেল চারটে নাগাদ দোকানে ফেরত দিতে যান শ্যামল। তবে হাসপাতালে ফিরে এসে আর বাবাকে দেখতে পাননি তিনি। হাসপাতাল, বাস ও রেল স্টেশনসব জায়গায় বাবার খোঁজ করেন তিনি। যদিও কোথাও খুঁজে পাওয়া যায়নি কুঞ্জবাবুকে। এরপর রবিবার ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন শ্যামলবাবু। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories